মাসিক সভা-অক্টোবর ২০২২

 

গত ৭ অক্টোবর ২০২২ তারিখে স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশ এর মাসিক সভা হোটেল শৈবাল প্রাংগনে  অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্টাতা ও সমন্বকারী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক।

 

সভার আলোচ্য বিষয়ঃ

 

# গত সভার সিদ্ধান্ত পর্যালোচনা

# সদস্যদের আই ডি কার্ড প্রদান

# বৃক্ষ রোপন

# কিশোর অপরাধ সম্পর্কে সচেতনতা

# ব্যবসায়ীক পরিকল্পনার বাস্তবায়ন

 

ক্রমিক

আলোচ্য বিষয়

সিদ্ধান্তসমূহ

সময়সীমা

মন্তব্য

 

গত সভার সিদ্ধান্ত পর্যালোচনা

সভার শুরুতে সহসভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে ও নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে গত সভার সিদ্ধান্ত পর্যালোচনা করেন।

 

প্রযোজ্য নয়

সকল সদস্য

 

বৃক্ষ রোপন

বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে সকলে এই সিদ্ধান্ত নেন যে আগামী ১৭ অক্টোবর ২০২২ তারিখে এই প্রোগ্রাম আয়োজন করা হবে।

 

১৭-১০-২০২২

আখলিমা আক্তার

 

কিশোর অপরাধ সম্পর্কে সচেতনতা

কিশোর অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর, ২০২২ তারিখে যে কোনো একটি হাই স্কুল নির্বাচন করা হবে, সেই স্কুলে সচেতনতা সভা অনুষ্ঠিত হবে।

 

সাহিত্যকা হাই স্কুল এর সাথে কথা বলবে সাধারণ সম্পাদক এবং কলাতলি হাই স্কুল এর সাথে কথা বলবে আকলিমা সুলতানা আঁখি।

১৭-১০-২০২২

এনামুল হক

 

ব্যবসায়ীক পরিকল্পনার বাস্তবায়ন

ব্যবসায় শুরু করার বিষয়ে আগামী ২৫ তারিখ একটি অনলাইন আলোচনা করা হবে।

 

২৫-১০-২০২২

প্রযোজ্য নয়

 

সদস্যদের আই ডি কার্ড প্রদান

সকল সদস্যদের সংগঠনের আই ডি কার্ড পরিয়ে দেন সংগঠন এর সহসভাপতি এবং সহসভাপতি কে কার্ড প্রদান করেন সংগঠনের প্রতিষ্টাতা ও সমন্বয়ক।

 

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

 

অন্যান্য

ডিসেম্বর ২০২২ এ আমাদের একটি আলোচনা সভা ও পিকনিক এর আয়োজন করা হবে।

ডিসেম্বর ২০২২

সকল সদস্য

উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ আরিফ উল্লাহ, এনামুল হক, মনিরুল আজিম, পিন্টু মল্লিক, জিয়াউল ইসলাম মুরাদ, রিচি মনি, সাদ্দাম হোসেন, আরফাত সিকদার, সাজু।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ