১৩ সেপ্টেম্বর রাত ৮ টায় স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশের মাসিক সভার আয়োজন করা হয়, যেখানে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাবিনা ইয়াসমিন, খাইরুল ইসলাম, সাদ্দাম হোসেন আরিফ, শিরুপা ইয়াসমিন, রিচি মনি, মুনিরুল আযিম, এনামুল হক, ফাইসাল ফাহিম, পিন্টু মল্লিক ও মোঃ আরিফ উল্লাহ।
আলোচ্য বিষয়ের মধ্যে ছিলোঃ
১। সংগঠন নিবন্ধন
২। দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্বল্প মূল্যে খাতা তৈরি
৩। নতুন সদস্য সংগ্রহ
৪। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি
সভায় গৃহীত সিদ্ধান্তঃ
১। আগামী ২০ তারিখের মধ্যে প্রধান সমন্বয়ক মোঃ আরিফ ঊল্লাহ উখিয়া উপজেলা যুব উন্নয়ন অফিসের কথা বলে সকলকে আপডেট জানাবে।
উখিয়া থেকে করা না গেলে কক্সবাজার সদর থেকে আবেদন করা হবে।
২। ২০ সেপ্টেম্বর তারিখের মধ্যে নতুন সদস্য সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রত্যেক সদস্য তা নিজ নিজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে।
নতুন সদস্যদের জন্য আলাদা গ্রুপ করা হবে, এবং তাদের মধ্য থেকে বাছাই করে ৫জন নতুন সদস্য নেয়া হবে।
৩। দরিদ্র শিক্ষার্থীদের জন্য খাতা তৈরির ব্যাপারেঃ
* সহ সভাপতি আগামী ২০ তারিখের মধ্যে ২টি খাতার সেম্পল গ্রুপে শেয়ার করবে।
* নতুন করে নিজেদের নামে তৈরি করতে হলে কত টাকা খরচ হতে পারে তার একটি সম্ভাব্য খরচ প্রধান সমন্বয়ক গ্রুপে শেয়ার করবে।
৪। ডেঙ্গু নিষইয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৯ তারিখ একটি সচেতনতা সভা আয়োজন করা হবে। সাবিনা, মনির, খাইরুল, আক্তার এবং এনামুল এই অনুষ্ঠান পরিচালনা করবে, তাদের সহায়তা করবে রিচি মনি ও মহি উদ্দিন ভাই।
মোঃ আরিফ উল্লাহ ভাইয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।

0 মন্তব্যসমূহ