একদিনের স্মৃতি

 একদিনের স্মৃতি:


নীল আকাশ হঠাৎ মেঘলা হয়ে আসে! চারদিকে শীতল বাতাস, মাটির সুগন্ধে অপূর্ব সুন্দর এক অনুভূতির মনোরম আবহাওয়া। আমি জানালার দিকে তাকিয়ে আবহাওয়া অনুভব করছিলাম। ভাবছি এখনই বৃষ্টি নামবে! বৃষ্টির দিন কিছু মানুষের কাছে যেমন ভালোবাসার দিন, ঠিক তেমনি এটি কিছু নিঃসঙ্গ ও দুঃখিত ব্যক্তির হৃদয়ে কষ্ট ও বেদনার দিন। সেইদিন প্রচুর বৃষ্টি। চারদিক বৃষ্টিতে অন্ধকার হয়ে ও যেন হঠাৎ আবার পৃথিবী নতুনভাবে আলোকিত হচ্ছে! আমি মুগ্ধতার সাথে একাকী বৃষ্টি অনুভব করছি। আল্লাহর সৃষ্টি কি অপূর্ব সুন্দর! মেঘে ঢাকা অন্ধকার আকাশ হঠাৎ আলোকিত হয়! কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায়! মনে হচ্ছিল তখনি ও বৃষ্টি হচ্ছে! হঠাৎ বৃষ্টি থেমে যাওয়ায় আশেপাশে তাকাতে দেখি এক বৃদ্ধ মহিলা! বৃষ্টিতে সব কাপড় ভিজা, কাপড়ে কিছুটা ময়লা। দূর থেকে ও আমার প্রতি তার ভীষণ ভালোবাসা! সে মাঝে মাঝে আমায় দেখতে আসতো। বছর খানেক আমি তাকে দেখিনা। আমি তার নাম, ঠিকানা কিছুই জানি না! কিন্তু দেখা না হলে ও সে আমাকে ভুলেনি। আমি মনে করছিলাম, বৃদ্ধ মহিলা এতো দিনে সে হয়তো আমাকে ভুলে যাবে। বয়স তো হয়েছে। আনুমানিক ৭০ বছরের কম হবে না! সত্যিই সে আমাকে ভুলে ও যেন ভুলেনি! দূর থেকে আমাকে দেখে তার চোখে মুখে পানি! আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি তার মনের অনুভূতি বুঝতে পেরেছিলাম। সে চাই, আমি তাকে আমার কাছে টানি। কিন্তু সে সাহস পাচ্ছিল না আমার কাছে আসতে! যদি আমি তাকে কাছে না টানি! হয়তো এমন কারো কাছে যেতে চেয়ে ও পারেনি, কেউ কেউ ফিরিয়ে দিয়েছে। আমি তার চোখে মুখে আমার প্রতি ভালোবাসা দেখে, কোন কিছু চিন্তা না করেই তাকে জড়িয়ে ধরলাম। সে মন খুলে কাঁদছে। আমি ও তার সাথে কাঁদছি। মায়ের এমন কান্না দেখে, তার সাথে না কাঁদার কোন উপায় নেই। এই ভালোবাসার অনুভূতি গুলো ভীষণ আনন্দের! মায়ের ভালোবাসায় খাঁটি ভালোবাসা! 


মহিলাটা কাঁদছে আর বলছে: "তোমার মতো আমার ও সন্তান ছিল, কিন্তু কেউ কখনো আমাকে মায়ের মর্যাদা দেইনি। এমনকি বাড়িতে ও থাকতে দেইনি! আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে খায়! মাঝে মাঝে মানুষ ও আমাকে ভিক্ষা দেয় না!"


মহিলাটার শেষ বয়সে ও বুকে এতো কষ্ট! অথচ আমরা শিক্ষিত হয়, বাড়ি গাড়ি করি। কিন্তু মা বাবাকে রাখি বৃদ্ধাশ্রমে! এতো কষ্টের দৃশ্য চোখের সামনে কেমনে মেনে নেওয়া যায়!! 


আমরা সবাই মা বাবার প্রতি দায়িত্ববান হয়। বুঝতে শিখি, তারা বেঁচে আছে বলেই আজ আমাদের পৃথিবী এতো সুন্দর! নিজের বাবা মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। অন্যের বাবা মাকে ও ভালোবাসি, শ্রদ্ধা করি। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা! ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ।


লেখকঃ তানজিদা কায়ছার তাজিন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ