তুমি আর এলে না ফিরে
তানজিদা কায়ছার তাজিন
তোমাকেই ভাবতাম;
তোমাকেই খুঁজতাম!
কতই না খুঁজেছি, জোসনা মাখা রাতে,
তাঁরার ভীড়ে, হৃদয় মাঝে!
উতলা প্রাণে,বাঁশির সুর ও বাজে,
তুমি আর এলে না ফিরে!
তোমায় খুঁজেছি চেনা অচেনা পথে,
পুরনো রাস্তায়, অলিতে গলিতে
স্বপ্নে, কল্পনায় কতই না খুঁজেছি!
ঠিক তোমাকে প্রতিদিন দেখেছি!
কিন্তু সত্যিই তোমাকে কখনো দেখিনি!
আমি ও চলে যাবো ভাবতাম, তবু ও যাইনি;
ঠিকই নিজের জন্য বাঁচি, নিজের জন্যই আছি!
0 মন্তব্যসমূহ