কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল স্টুডেন্টস প্ল্যাটফর্ম

গত ১৫ মে ২০২৪ তারিখে স্টুডেন্টস প্ল্যাটফর্মের মাসিক সভা কক্সবাজারের লাবনী পয়েন্ট এলাকার হোটেল মিশুকে অনুষ্টিত হয়। উক্ত সভায় সংগঠনের সকল সদস্য ও বিভিন্ন অতিথিগণ উপস্থিত ছিলেন।



সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও আগামীতে কি কাজ করা হবে সে বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তিতে দাখিল ২০২৪ এ সফলতার সাথে কৃতকার্য হওয়ায় নাসরিন জাহান লিজা কে ক্রেস্ট দেয়া হয়, তার পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করেন মোঃ ওমর ফারুক, এবং তাকে ক্রেস্ট তুলে দেন নবনির্বাচিত কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার মুহোদয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ