সংগঠনের প্রতিটি ভালো কাজে পাশে থাকবো -বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার

কক্সবাজারের অন্যতম অরাজনৈতিক যুব সংগঠন স্টুডেন্টস প্লাটফর্ম বাংলাদেশ এর মাসিক সভা ও মিলন মেলা সম্পূর্ণ হয়েছে।



উক্ত সভার সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কক্সবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সহকারী প্রোগ্রামার শাহাবুদ্দিন রানা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সমন্বয়কারী ও শুভাকাঙ্ক্ষীগণ। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। হাফেজ মোঃ আক্তার হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের অর্থ সম্পাদক মনির আজিম সংগঠনের বিভিন্ন অর্জনসমূহ তুলে ধরেন।



সংগঠনের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন সংগঠনের সমন্বয়কারী পিন্টু মল্লিক ও সিনিয়র সদস্য মহিউদ্দিন। 

অন্যদিকে সংগঠনের সাথে কাজ করার অভিজ্ঞতা ও পরবর্তী পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী সাইমন কামাল। 

বিশেষ অতিথির বক্তব্যে কউকের সহকারি প্রোগ্রামার  শাহাবুদ্দিন রানা  উনার জীবনের আলোকে সংগঠনের প্রয়োজনীয়তা এবং তাৎপর্য তুলে ধরেন। 

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার মহোদয় সংগঠনের কাজের প্রশংসা করেন, তিনি সাইবার বোলিং এবং মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সংগঠনের প্রতিটি কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। 

সমাপনী বক্তব্যে সভার সভাপতি সংগঠনের সকলকে ধন্যবাদ জানান, সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে করনীয় নির্ধারণ এবং প্রতিটি কাজে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন। 


সংগঠনের প্রতিষ্ঠাতা অনুষ্ঠানকে সফল করার পেছনের কারিগরদের বিশেষ ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, খাইরুল ইসলাম রিফাত, সাদ্দাম হোসেন আরিফ, মোঃ ওমর ফারুক, আফিয়া ওয়াসিম,রিচি মনি, সাজিয়া আফরিন, নাসিমা ওয়াহিদ, নাফিসা খানম নুপুর,মহিউদ্দিন, শিরোপা ইয়াসমিন, সাজু, সাবিনা ইয়াসমিন এবং ফয়সাল ফাহিম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ