ডিসেম্বর
তানজিদা কায়ছার তাজিন
ডিসেম্বর মাস শুনতেই কষ্ট পাই
কিংবা আঘাত পাই মনে!
বছর ঘুরে চলে যাওয়া ডিসেম্বরের মতো
সেও চলে যায়, দেখা হয়নি তার সনে!
ডিসেম্বর মাস মানে কারো প্রাপ্তি
কারো কাছে সর্বোপরি অর্জন,
ডিসেম্বর মাস মানে কারো কাছে প্রিয়জন হারানো,
কারো কাছে সারাজীবনই বিসর্জন!
কিংবা কারো কাছে শুধু একটা মাস!!
"ডিসেম্বর "
0 মন্তব্যসমূহ