বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তানজিদা কায়ছার তাজিন
শত বছরের লালিত স্বপ্ন তুমি
তোমার জন্য পেয়েছি স্বাধীন মাতৃভূমি।
এক সময় আমার এই সোনার দেশে
অন্যায়কে অন্যায় বলা ও ছিল অপরাধ,
বাংলার দামাল ছেলে তুমি
প্রাণপনে করেছিলে এর প্রতিবাদ।
দিয়েছ শান্তিময় জীবনের সূচনা
করেছ নতুন এক গদ্য রচনা।
তুমি দিলে লাল সবুজের রঙিন পতাকা
৭১ এর নয় মাস যুদ্ধে পেলাম তোমার দেখা।
যুদ্ধ করেছ, ছিনিয়ে এনেছ,মাথা করনি নত,
তাই তো আজ স্বাধীনতার সুখ বইছে অবিরত।
হে মুজিব, তুমি দিয়েছ মোদের মান
তোমার প্রতি তাই সশ্রদ্ধ লাখো সালাম।
ইতিহাসে তুমি উজ্জ্বল নক্ষত্রের মত দীপ্যমান,
জাতির পিতা তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
0 মন্তব্যসমূহ