সদস্যপদ লাভের
পূর্বশর্ত :
১. মানবিক দিক
বিবেচনা করে সংগঠনকে মন থেকে ভালোবাসতে হবে।
২. সবার সাথে
সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে, এমনকি কোনো বিষয়ে কারো সাথে মতবিরোধ হলেও এর প্রভাব সংগঠনে
পড়ে এমন আচরণ করা যাবে না।
৩. সংগঠনকে কয়েকদিনের জন্য নয়, বরং আজীবন ভালোবাসতে হবে।
৪. সেবাই হবে
প্রধান উদ্দেশ্য, কোনো পদাধিকার লাভের ইচ্ছা থাকলে রাজনীতি করাই শ্রেয়। মানবতার জন্য
আপনার অবদান ও কাজের ভিত্তিতে আপনাকে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব অর্পণ
করা হবে।
৫. রাজনৈতিক কোনো
প্রভাব সংগঠনে ফেলা যাবে না। রাজনীতি আপনার ব্যক্তিগত ব্যাপার।
৬. প্রবাসীরা
সদস্য হতে গেলে সদস্য পদ লাভের আগে সর্বনিম্ন ১০০০/ টাকা অনুদান দিতে হবে এবং দেশে
অবস্থানরত ব্যক্তিকে ন্যূনতম ১০০/ টাকা অনুদান (ফরম ফি ছাড়া) দিতে হবে। এই অনুদানটি
সংগঠনের কোষাগারে জমা হবে এবং বিভিন্ন সেবামূলক কাজ এর মাধ্যমে পরিচালিত হবে।
৭. ব্যক্তিগত
প্রয়োজনীয় সকল তথ্য সঠিক দিতে হবে, কোনো তথ্য ভুল বা গোপন করা যাবে না।
৮. সংগঠনের সংবিধান
মেনে চলতে হবে।
৯. নিজের মতামত
অন্যের উপর চাপিয়ে দেয়ার মত আচরণ করা যাবে না।
১০. সেবা কাজ
যখন যেখানে প্রয়োজন হবে সবার পরামর্শ মতে সেখানেই করা হবে। এটা নিয়ে কোনো ধরনের ব্যক্তিগত
স্বার্থ হাসিল করার মনোবাসনা থাকতে পারবে না। অথবা "আমার এলাকায় কেনো করা হয় নি,
ওর এলাকায় কেনো হয়েছে" এধরনের কোনো অযৌক্তিক দাবি তোলে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে
না। মনে রাখবেন, সেবা মানেই সেবা, এখানে হোক সেখানে হোক। আমাদের উদ্দেশ্য থাকতে হবে
সৃষ্টিকর্তা কে খুশি করার।
১১. কোনো অভিযোগ
থাকলে সভাপতি/সেক্রটারি বরাবর জানাতে হবে।
১২. স্ব স্ব ইউনিট/উপজেলা
ভিত্তিক মাসিক সমন্বয় সভায় উপস্থিত থাকতে হবে।
১৩. সংগঠনের কোনো
সদস্য ভাই যদি আপনার এলাকায় কোনো কাজে/প্রয়োজনে যায় যতদূর সম্ভব সময় দিয়ে সহযোগিতা
করার চেষ্টা থাকতে হবে। কেননা, সংগঠন করার লক্ষ্যই হলো একটি বড় ধরনের ভ্রাতৃত্ব তৈরি
করা।
১৪. দেশদ্রোহী
কোন কাজের সাথে জড়িত হওয়া যাবে না।
১৫. কোন প্রকার
ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে সদস্য হতে পারবেন না।
১৬. আপনাকে অবশ্যই
ছাত্র হতে হবে কারণ এই সংগঠন ছাত্রদের জন্য গঠিত।
১৭. অন্যান্য।
(বিঃদ্রঃ কোনো
জিজ্ঞাসা বা সমস্যা থাকলে জানাতে দ্বিধাবোধ করবেন না।
.jpg)
0 মন্তব্যসমূহ