কক্সবাজার সৈকতে বীচ ক্লিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার |

পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত অনুষ্ঠিত হলো একটি বীচ ক্লিনিং প্রোগ্রাম। শনিবার (২১ জুন,২০২৫) বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত এই কার্যক্রম চলে।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন মোট ২৬ জন সদস্য। কার্যক্রমের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সকলের মাঝে বীচ ক্লিনিং কার্যক্রমের উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিচে পড়ে থাকা প্লাস্টিক, বোতল, পলিথিনসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি সচেতনতামূলক প্লেকার্ড ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে সৈকত পরিচ্ছন্ন রাখার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।

আয়োজকরা জানান, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে হলে সৈকতের পরিবেশ পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনার কথাও তারা জানান।


উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম,মিজানুর রহমান, রিয়াসাদ রহমান সানি, রিচি মনি,  আকলিমা, সাজিয়া আফরিন, সাজেদা আক্তার সাজু, মনিরুল আজিম, ওমর ফারুক, সাদ্দাম হোসেন আরিফ, উম্মে হানি জেরিন,  জনি চৌধুরী, শামিম হোসেন, ফাইসাল ফাহিম, মো: খুকা, সিদরাতুল মুনতাহা, আহমেদ উল্লাহ, আরিফ উল্লাহ সহ আরো অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ