জলবায়ু বিষয়ক FGD

 

FGD Note

Students’ Platform Bangladesh

Cox’s Bazar

বিষয়: জলবায়ু পরিবর্তন, জাতীয় নীতিমালা (NDC), Just Transition Climate Governance

স্থান: কক্সবাজার

আয়োজক: Students' Platform Bangladesh

তারিখ: ১৬ জুলাই ২০২৫

পরিচালক: মোঃ আরিফ উল্লাহ

নোট টেকার: আফিয়া আক্তার

 

Students' Platform Bangladesh, কক্সবাজার ১৬ জুলাই ২০২৫ তারিখে একটি Focus Group Discussion (FGD) এর আয়োজন করে, যেখানে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে স্থানীয় তরুণদের মতামত সংগ্রহ করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা জাতীয় পর্যায়ের নীতিমালায় (NDC), Just Transition এবং Climate Governance নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

আলোচ্য বিষয় অংশগ্রহণকারীদের মতামত:

🔹 1. NDC (Nationally Determined Contributions)

প্রশ্ন : NDC বা জাতীয় নীতিমালায় কী কী থাকা উচিত বলে মনে করেন?

উত্তর:
কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পরিস্থিতি দিন দিন প্রকট হচ্ছে। তাই অংশগ্রহণকারীরা মনে করেন, জলবায়ু উদ্বাস্তুদের জন্য আলাদা বাজেট পুনর্বাসন পরিকল্পনা NDC-তে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।
রোহিঙ্গা এবং জলবায়ু উদ্বাস্তুদের চাপে বনভূমি ধ্বংস হচ্ছে; তাই বন সংরক্ষণ পুনঃবনায়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের দাবি উঠে।

অতিরিক্ত সুপারিশসমূহ:
জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির প্রচলন
সৌরবিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ
পরিবহন খাতে ইলেকট্রিক ভেহিকেলের প্রচলনে উৎসাহ
বনায়ন জলাভূমি সংরক্ষণের জন্য আলাদা বরাদ্দ
দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই অবকাঠামো নির্মাণ

 প্রশ্ন : জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির পদক্ষেপ কী?

উত্তর:
কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় রেডিও বিতরণ মাইকিংয়ের মাধ্যমে তথ্য প্রচার
উঁচু জমিতে ঘর নির্মাণ
ছাদকৃষি জৈব সার ব্যবহার
বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা (রেইন ওয়াটার হারভেস্টিং)
সৌরপ্যানেল স্থাপন
দুর্যোগ পূর্বাভাস সতর্কীকরণ ব্যবস্থা চালু করা

 

 2. Just Transition

 প্রশ্ন :আপনি কি গ্রিন জবের জন্য প্রস্তুত? কী পদক্ষেপ দরকার?

উত্তর:
অনেকাংশে প্রস্তুত, তবে আরও কার্যকর হতে হলে প্রশিক্ষণ জরুরি।
প্রয়োজন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং (বিশেষ করে সৌরবিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশবান্ধব কৃষি বিষয়ে)
নারীদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন।
সরকারি বেসরকারি সহায়তা প্রয়োজন।

 প্রশ্ন :Just Transition আলোচনায় কাদের কথা বাদ পড়ছে?

উত্তর:
দরিদ্র কৃষক
নারী একক নারী অভিভাবক
আদিবাসী তৃতীয় লিঙ্গ সম্প্রদায়
প্রতিবন্ধী হরিজন জনগোষ্ঠী

 3. Climate Governance

 প্রশ্ন:জলবায়ু শাসনব্যবস্থায় (Climate Governance) কী পরিবর্তন আনতে চান?

উত্তর:
স্থানীয় পর্যায়ে জলবায়ু কমিটি গঠন
সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতকরণ
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা জবাবদিহিতা
দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে পদক্ষেপ
কমিউনিটি-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উন্নয়ন

 

এই FGD তে অংশগ্রহণকারীরা কক্সবাজারের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উত্থাপন করেন। বিশেষ করে জলবায়ু উদ্বাস্তুদের অন্তর্ভুক্তি, বন সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ওপর তারা জোর দেন। এই মতামতগুলো জাতীয় পর্যায়ের নীতিমালা প্রণয়ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

 

Prepared by:
Students' Platform Bangladesh
নোট টেকার: আফিয়া আক্তার
পরিচালক: মোঃ আরিফ উল্লাহ

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ