স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশের উদ্যোগে আজ ছুরতিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে Extra Curricular Activities (সহপাঠ কার্যক্রম) বিষয়ক একটি অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের আগ্রহ, মনোযোগ ও মতামত আমাদের অনুপ্রাণিত করেছে। তারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে এবং বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করেছে — যা তাদের সচেতনতা ও নেতৃত্বগুণের একটি দারুণ বহিঃপ্রকাশ।
আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের দক্ষতা অর্জন ও আত্মবিশ্বাস গঠনে সহায়ক ভূমিকা রাখে।
প্রিয় রহমত উল্লাহ ভাই-কে আন্তরিক ধন্যবাদ জানাই এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করার জন্য।
— স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশ
তরুণদের ক্ষমতায়ন, ইতিবাচক পরিবর্তনের পথে।


0 মন্তব্যসমূহ