আজকের মাসিক সভা অনুষ্ঠিত হয় সংগঠনের নিয়মিত কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে। সভাপতির অনুমতিতে আলোচ্য বিষয়গুলো একে একে উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন।
১. সংগঠনের নাম নির্ধারণের জন্য আবেদন
সভায় সিদ্ধান্ত হয় যে সংগঠনের আনুষ্ঠানিক নাম নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সদস্যরা সর্বসম্মতভাবে এতে সম্মতি জানান।
২. সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র জমা
সদস্যদের ব্যক্তিগত তথ্য ও সংগঠনের কাজে প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়। সবাইকে শিগগিরই কাগজপত্র জমা দিতে অনুরোধ করা হয়।
৩. প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন
সভায় প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের প্রস্তাব গ্রহণ করা হয়। ম্যাচের তারিখ, ভেন্যু এবং আয়োজনের দায়িত্ব বণ্টন একটি উপ-কমিটি নির্ধারণ করবে। সদস্যরা আগ্রহের সঙ্গে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন
মামুন বিন রশিদ, সাহা রিয়ার শিরিন, মেঘ বালিকা, আহম্মদ উল্লাহ, মোনির আজিম, সাদ্দাম হোসেন আরিফ, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান বিন জয়, শামীম হোসেন, মোহাম্মদ এম এ কোকা, সিদরাতুল মনতানা, মো. আরিফ উল্লাহ, এনামুল হক, নাসিমা রিতু, রিচি মনি সহ আরও অনেকে।
সভাপতিত্ব করেন: সিদরাতুল মুনতাহা
সভা শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

0 মন্তব্যসমূহ