স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশ
তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৫
সময়: বিকাল ৪:৩০ – ৬:৩০
স্থান: মিট অ্যান্ড ইট রেস্টুরেন্ট, লাল দিঘির পাড়, কক্সবাজার
উপস্থিত উপদেষ্টাবৃন্দ:
জেসমিন আকতার
শরমিন সিদ্দিকা লিমা
মো. আব্দুল আমিন
সাহাব উদ্দিন
নুরুল আমিন
আলোচ্য বিষয়
১. শীতবস্ত্র বিতরণ কার্যক্রম
২. বার্ষিক পিকনিক আয়োজন
৩. সংগঠনের অফিস নির্ধারণ
৪. সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন
আলোচনা ও সিদ্ধান্ত
১. শীতবস্ত্র বিতরণ
আলোচনায় শীতকালীন সহায়তা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সিদ্ধান্ত: আগামী রোববার সন্ধ্যা ৬টায় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হবে।
২. বার্ষিক পিকনিক
সদস্যদের অংশগ্রহণ ও সাংগঠনিক সংহতি বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক পিকনিক আয়োজন নিয়ে আলোচনা হয়।
সিদ্ধান্ত: আগামী ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে বান্দরবান জেলার লামা উপজেলায় সংগঠনের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হবে।
৩. সংগঠনের অফিস নির্ধারণ
স্থায়ী অফিসের প্রয়োজনীয়তা নিয়ে প্রাথমিক আলোচনা হলেও বিস্তারিত পরিকল্পনার জন্য আরও সময় প্রয়োজন বলে মত দেওয়া হয়।
সিদ্ধান্ত: অফিস সেটআপ বিষয়ে পরবর্তী সভায় পুনরায় আলোচনা করা হবে।
৪. সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন
সংগঠনের আইনগত স্বীকৃতি ও কার্যক্রম সম্প্রসারণের জন্য নিবন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়।
সিদ্ধান্ত: আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধনের আবেদন জমা দেওয়া হবে।
উপদেষ্টাদের মতামত
উপদেষ্টাবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ইউনিক উদ্যোগ গ্রহণ, টেকসই ফান্ডিং ব্যবস্থাপনা এবং গবেষণাভিত্তিক কাজের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ৬:৩০ মিনিটে সভার কার্যক্রম সমাপ্ত হয়।


0 মন্তব্যসমূহ