আগামী ঈদকে সামনে রেখে সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে “ঈদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় ২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা তথ্য অফিসার জনাব আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন জেসমিন আকতার — উপ-প্রকল্প পরিচালক, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র এবং সংগঠনের উপদেষ্টা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল আউয়াল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা সাহাব উদ্দিন রানা, এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ এবং হেলথ ইয়ুথ ক্লাবের সভাপতি আব্দুর রহিম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, “সমাজে অনেক বিত্তশালী মানুষ রয়েছেন, যাদের উচিত এ ধরনের মানবিক ও মহৎ কাজে এগিয়ে আসা। আমাদের ছেলে-মেয়েরা নিজ উদ্যোগে এমন সুন্দর আয়োজন করেছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়।”
সভাপতির বক্তব্যে জেসমিন আকতার বলেন, “আমি সবসময় এই প্ল্যাটফর্মের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি আশা করি, এই প্ল্যাটফর্ম সামনে আরও অনেক ভালো কাজ সমাজকে উপহার দেবে। পাশাপাশি আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল আউয়াল বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সরকারি উদ্যোগ নয়, সমাজের সচেতন তরুণদেরও মানবিক কাজে এগিয়ে আসতে হবে। আজকের এই আয়োজন প্রমাণ করে, আমাদের তরুণ প্রজন্ম সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। আমি আশা করি, এই প্ল্যাটফর্ম ভবিষ্যতেও শিক্ষা, মানবতা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাবে এবং আরও অনেক মানুষকে অনুপ্রাণিত করবে।”
বিশেষ অতিথি সাহাব উদ্দিন রানা বলেন, “বর্তমান সময়ে তরুণদের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমি বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং তরুণদের ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে।”
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও ঈদ উপহার তুলে দেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, সাদ্দাম হোসেন আরিফ, রহমত উল্লাহ, তাহিয়ান কামাল, ফাইসাল ফাহিম, মনিরুল আজিম, ইমরান হোসাইন এবং মো. আরিফ উল্লাহ।
0 মন্তব্যসমূহ