কক্সবাজারকে প্লাস্টিকমুক্ত ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে SPB-এর ১০ দফা দাবি পেশ

পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে Students' Platform Bangladesh (SPB) কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন জাতীয় পণ্য নিয়ে প্রবেশ নিষিদ্ধ করাসহ ১০ দফা দাবি জেলা প্রশাসক, জেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ট্যুরিস্ট পুলিশ বরাবর পেশ করেছে।

এই উদ্যোগের অংশ হিসেবে SPB-এর প্রতিনিধিদল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে এবং পর্যটন এলাকায় প্লাস্টিক দূষণ কমানো, পরিচ্ছন্নতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

এ সময় জেলা পরিষদের সম্মানিত প্রশাসক এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমাদের উদ্যোগকে স্বাগত জানান এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। জেলা পরিষদের প্রশাসক মহোদয় তাঁর অবস্থান থেকে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন।



SPB বিশ্বাস করে, কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য। তাই এর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় প্রশাসন, স্থানীয় জনগণ, পর্যটক এবং তরুণ সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

পরিচ্ছন্ন সৈকত, নিরাপদ পর্যটন ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে SPB-এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Students' Platform Bangladesh (SPB)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ