মাসিক সভার বিবরন- ডিসেম্বর ২০২১

 

সভায় উপস্থিত ছিলেনঃ

এনামুল হক                                               মনিরুল আজিম

সাব্রিনা আলাম                                            রিচি মনি

মোঃ আরফাত                                             ফাইসাল ফাহিম

পিন্টু মল্লিক                                                মোঃআরিফ উল্লাহ

 

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোঃ ফাইসাল ফাহিম ও সঞ্চালনা করেন মোঃ আরিফ উল্লাহ।

আলোচ্য বিষয় ও সিদ্ধান্তঃ

 

১. মাসিক ফি প্রদানঃ-

ডিসেম্বর ২০২১ ও জানুয়ারী ২০২২ এর মাসিক ফি ৫০+৫০=১০০ টাকা করে প্রতি সদস্য চলতি মাসের ৩০ তারিখের মধ্যে অর্থ সম্পাদক কে প্রদান করবে।

 

২. প্রীতি ক্রিকেট ম্যাচঃ

খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে আগামী শুক্রবার একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে।

সময়ঃ সকাল ৮ টা

স্থানঃ শৈবাল পয়েন্ট

 

৩. সোসাল মিডিয়ার ও কিশোর অপরাধ সচেতনতাঃ-

আগামী মাসে সাংগঠনিক সম্পাদক সচেতনতা বৃদ্ধি করার জন্য একটি প্রোগ্রামের আয়োজন করবে।

 

৪. ব্যাংক হিসাবে খোলাঃ

ফেব্রুয়ারী ৩, ২০২২ তারিখের মধ্যে ব্যাংক হিসাব খোলা হবে। এ বিষয়ে অর্থ সম্পাদক সকল পদক্ষেপ নিবে & পিন্টু মল্লিক ভাইয়ের সাথে পরামর্শ করবে।

 

৫. সংবিধান প্রনয়ণঃ

সভায় সংবিধান প্রনয়ণ করার লক্ষে একটি খসড়া তুলে ধরা হয়। এই সাপ্তাহের মধ্যে আরেকটি সভার আয়োজন করে বাকি কাজ সম্পন্ন করা হবে। সমন্বয়ক মোঃ আরিফ উল্লাহ ভাই এই বিষয়টি দেখবেন।

 

৬. সদস্য ফর্ম সংগ্রহঃ

এই মাসের মধ্যে ফর্ম ফি দিয়ে সদস্য ফর্ম সংগ্রহ করতে হবে।

.

 

 

 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ