দুই-এক ব্যবধানে সিরিজ জিতল শাইনিং ইলাভেন

 


কক্সবাজারের অন্যতম অরাজনৈতিক যুব সংগঠন "স্টুডেন্টস প্ল্যাটফর্ম " ছাত্রদের খেলার মাঠে ফিরিয়ে আনতে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পৌর প্রিপারেটরি স্কুল মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে সংগঠনের দুটি দল অংশগ্রহণ করে। প্রথম দল শাইনিং ইলাভেন অভিনয় করতে করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এনামুল হক অন্যদিকে রাইজিং স্টার দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মনির আজিম।

তিন ম্যাচ সিরিজের ব্যবধানে শাইনিং ইলেভেন সিরিজ জয়লাভ করে।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ, রিচি মনি, আখলিমা, মোঃ মুরাদ, এবং কর্ণধার মোহাম্মদ রিয়াজ ও মহিবুল্লাহ.।

খেলা শেষে সংগঠনের সমন্বয়কারী পিন্টু মল্লিক নতুন সদস্যদের

অভিনন্দন

জানান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী মোঃ আরিফ উল্লাহ বলেন বলেন "বর্তমান সময়ে আমাদের ছেলেমেয়েরা মোবাইল ও ইন্টারনেটে আসক্ত, এক সময় মাঠ ব্যস্ত থাকতো আর এখন ফাকা। তাই আমাদের এই আয়োজন।

আমার চাই আমাদেএ পৃথিবী হবে সবুজের ঘেরা, দূষণ মুক্ত, মাদক মুক্ত।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ