“ক্লাইমেট জাস্টিস নাও” সচেতনতামূলক
সেশন
আয়োজক:
স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশ
সহযোগী: ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার
স্থান: বাংলাবাজার মডেল গার্লস হাই স্কুল, কক্সবাজার
তারিখ ও সময়: ২৮ অক্টোবর ২০২৪, সকাল ১০:০০ – ১১:৩০
কক্সবাজারের অন্যতম অরাজনৈতিক যুব সংগঠন "স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশ" এবং ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকারের উদ্যোগে বাংলাবাজার মডেল গার্লস হাই স্কুলে "ক্লাইমেট জাস্টিস নাও" শীর্ষক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, এবং কিশোর ও যুবকদের করণীয় নিয়ে উক্ত সেশনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সেশন পরিচালনা:
এই সেশনটি পরিচালনা করেন স্টুডেন্টস'
প্ল্যাটফর্ম বাংলাদেশের সদস্য জনি আক্তার, খাইরুল ইসলাম রিফাত, ওমর ফারুক এবং রিচি
মণি। আলোচনা কালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন, যেমন—
জলবায়ু
কি?
জলবায়ু
পরিবর্তন কাকে বলে?
ক্লাইমেট
জাস্টিস কি?
জলবায়ু
পরিবর্তনের ফলে কী ধরনের ক্ষতি হয়?
কিশোর
ও যুবকদের করণীয় কী?
জলবায়ু
পরিবর্তনের ক্ষতি থেকে বাঁচার জন্য কী ধরনের পদক্ষেপ নেয়া যেতে পারে?
উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্য:
সেশনে উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী
রহিম উল্লাহ ও আহমেদ উল্লাহ, স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ আরিফ
উল্লাহ, সদস্য সিদরাতুল মুন্তাহা ও তানিয়া মুস্তারি। এছাড়া সংগঠনের এক উপদেষ্টা এবং
স্কুলের একজন শিক্ষকও এই আয়োজনে অংশ নেন, যা সেশনের গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে।
আয়োজনের সারসংক্ষেপ:
সচেতনতামূলক সেশনটি ছাত্রছাত্রীদের
জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার
পাশাপাশি, তাদের করণীয় সম্পর্কে সচেতন করে তোলা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের
মাঝে একটি নাস্তার ব্যবস্থাও ছিল।
উপসংহার:
সেশনে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের
ক্ষতিকর প্রভাব ও তা মোকাবিলায় নিজেদের ভূমিকা সম্পর্কে অনুপ্রাণিত হয়। এ ধরনের আয়োজনের
মাধ্যমে স্থানীয় যুবসমাজ জলবায়ু পরিবর্তন রোধে সচেতন হয়ে কার্যকর ভূমিকা পালন করতে
পারবে বলে আশা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ