Students' Platform Bangladesh: মাসিক সভার বিবরণী
তারিখ: 0১ জানুয়ারি ২০২৫
স্থান: কক্সবাজার
সভাপতি: মো. আরিফ উল্লাহ
উপস্থিত সদস্য সংখ্যা: প্রায় ১৫ জন
নতুন সদস্য যুক্তকরণ: ২ জন
আলোচনা ও সিদ্ধান্তসমূহ:
-
নতুন সদস্য ও স্কুল কমিটি গঠন:
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে ফেব্রুয়ারি মাসের মধ্যে স্কুল কমিটি গঠন সম্পন্ন করা হবে। -
বার্ষিক কর্ম পরিকল্পনা:
বার্ষিক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে ১৫টি কার্যক্রম পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। -
চলতি মাসের প্রোগ্রাম পরিকল্পনা:
জানুয়ারি মাসে দুটি বিশেষ প্রোগ্রাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়:- একটি পিকনিক।
- একটি সচেতনতা সভা।
-
উপদেষ্টা পরিষদ গঠন:
জানুয়ারি মাসের মধ্যেই উপদেষ্টা পরিষদ গঠন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। -
নতুন প্রকল্প গঠন ও সুযোগ:
সভায় নতুন প্রকল্পের সম্ভাবনা ও সুযোগ নিয়ে আলোচনা করা হয়। এই প্রকল্পগুলো সংগঠনের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হয়। -
প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন:
সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন সদস্য যুক্তকরণ:
সভায় ২ জন নতুন সদস্যকে Students' Platform Bangladesh-এর সাথে যুক্ত করা হয়।
সভাপতি মো. আরিফ উল্লাহ তাঁর সমাপনী বক্তব্যে সকলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
0 মন্তব্যসমূহ