কক্সবাজারে স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তারিখঃ ০৯ অক্টোবর ২০২৫ | সময়ঃ সকাল ১০টা থেকে ১টা | স্থানঃ সমন্বিত শিশু প্রশিক্ষণ কেন্দ্র, আলির জাহাল, কক্সবাজার
কক্সবাজারে একটি অরাজনৈতিক ও সামাজিক যুব সংগঠন স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশ তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে আয়োজন করে এক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। এ কার্যক্রমে সহযোগিতা করে সমন্বিত শিশু প্রশিক্ষণ কেন্দ্র।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ কার্যক্রম, যেখানে শিশু, কিশোর-কিশোরী, অফিস স্টাফসহ মোট ১১০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মূলত শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদানের প্রস্তুতি তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির আহ্বায়ক ছিলেন মোহাম্মদ শামিম হোসেন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ খুকা, মোঃ অমর ফারুক ও রিচি মনি। তাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল সুশৃঙ্খলভাবে পুরো কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করে।
আয়োজকরা জানান, স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যারা শিক্ষার্থীদের নিয়ে সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। এর আগেও সংগঠনটি শিক্ষা, জলবায়ু সচেতনতা, স্বাস্থ্য এবং মানবিক সহায়তায় নানা উদ্যোগ নিয়েছে।
ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
0 মন্তব্যসমূহ