Students' Platform Bangladesh @ LCOY Bangladesh 2025
জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত Local Conference of Youth (LCOY) Bangladesh 2025–এ Students' Platform Bangladesh সক্রিয় অংশগ্রহণ করেছে। 🇧🇩
এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১১০টিরও বেশি সংগঠন অংশগ্রহণ করে, যারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করছে।
জলবায়ু ন্যায্যতা, অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি ও তরুণদের ভূমিকাসহ নানা বিষয়ে আয়োজিত সেশনগুলোতে দেশের বরেণ্য গবেষক, ক্লাইমেট এক্টিভিস্ট ও যুব নেতারা উপস্থিত ছিলেন এবং অনুপ্রেরণাদায়ক আলোচনা করেন।
আমাদের প্রতিনিধি দল কনফারেন্সে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করে এবং নীতিনির্ধারকদের কাছে তরুণদের দাবি ও পরামর্শ তুলে ধরে।
এ ধরনের প্ল্যাটফর্ম তরুণদের নেতৃত্ব বিকাশ ও ভবিষ্যতের জন্য টেকসই সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে।
🌱 আমরা বিশ্বাস করি, “তরুণদের কণ্ঠস্বরেই গড়ে উঠবে জলবায়ু ন্যায্যতার ভবিষ্যৎ।”
#LCOYBangladesh2025 #StudentsPlatformBangladesh #ClimateAction #YouthVoices #ClimateJustice #YouthForClimate
0 মন্তব্যসমূহ