কক্সবাজার সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান

Students' Platform Bangladesh গত ২৬ ফেব্রুয়ারি কক্সবাজার সদর হাসপাতালে একটি বার্ন ইউনিট স্থাপনের দাবিতে জেলা প্রশাসক কক্সবাজার ও সিভিল সার্জন কক্সবাজার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।



স্মারকলিপিতে কক্সবাজারের বর্তমান স্বাস্থ্যসেবার অবস্থা, বিশেষ করে দগ্ধ রোগীদের চিকিৎসা–সংকটের বিষয়টি তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও দুর্ঘটনায় দগ্ধ রোগীর সংখ্যা বাড়লেও জেলায় বিশেষায়িত বার্ন ইউনিট না থাকায় রোগীদের চট্টগ্রাম বা ঢাকায় স্থানান্তর করতে হয়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিক চাপও বেড়ে যায়।

সংগঠনটি মনে করে, কক্সবাজার সদর হাসপাতালে একটি পূর্ণাঙ্গ বার্ন ইউনিট স্থাপন করা হলে জরুরি চিকিৎসা দ্রুত নিশ্চিত হবে এবং বহু মানুষের জীবন রক্ষা সম্ভব হবে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ