ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–কে সামনে রেখে কক্সবাজার–৩ আসনে নবায়নযোগ্য জ্বালানি ইস্যুকে সামনে আনতে সরাসরি উদ্যোগ নেয় Students' Platform Bangladesh। JETNET BD–এর পক্ষ থেকে নাগরিক ইশতেহার প্রণয়ন, প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ নির্ধারণ, ইশতেহার হস্তান্তর এবং স্বাক্ষর কার্ডে স্বাক্ষর গ্রহণ—সমগ্র কার্যক্রমই সংগঠনটির নেতৃত্বে ৭ ও ৮ ফেব্রুয়ারি সম্পন্ন হয়।
এ সময় লুৎফুর রহমান কাজল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত), আমিরুল ইসলাম মীর (ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত) এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ ইলিয়াস মিয়া–এর হাতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ১৪ দফা নাগরিক ইশতেহার তুলে দেওয়া হয়। প্রতিটি দফা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রার্থীদের কাছ থেকে স্পষ্ট অবস্থান নেওয়া হয়।
সংগঠনের কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মিজানুর ও মো. আরিফ উল্লাহ পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেন। তাঁদের উদ্যোগে প্রার্থীরা পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
এই উদ্যোগের মাধ্যমে Students' Platform Bangladesh স্থানীয় নির্বাচনী আলোচনায় জ্বালানি রূপান্তরের প্রশ্নটি দৃশ্যমান ও অগ্রাধিকারভিত্তিক ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

0 মন্তব্যসমূহ