আসসালামু আলাইকুম।
আজ ৬ মার্চ ২০২৬, শুক্রবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার নুরুল ইসলাম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রোগ্রামার শাহাব উদ্দিন রানা, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইউনুস, মো. আরিফ উল্লাহ, তাহিয়ান কামাল এবং জিয়া উদ্দিন মোরাদ।
সভা শুরুর শুরুতেই মো. আরিফ উল্লাহ রিসার্চ সেন্টারের উদ্দেশ্য, লক্ষ্য ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত ধারণা উপস্থাপন করেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:
১. আগামী ১৮ তারিখ স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে আনুষ্ঠানিকভাবে রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হবে।
২. ঈদের পর কক্সবাজারের অগ্নিকাণ্ড ও সক্ষমতা যাচাই সংক্রান্ত বিষয়ে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।
৩. প্রতি মাসের প্রথম শুক্রবার রিসার্চ সেন্টারের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হবে।
সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নুরুল ইসলাম সভার সমাপ্তি ঘোষণা করেন।
0 মন্তব্যসমূহ